পেনাল্টি গোলে এগিয়ে গেল ফ্রান্স

আপডেট : ৩০ জুন ২০১৮, ২০:৪৭
এক দিনের বিরতি শেষে আবারো শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ । শনিবার রাত আটটায় (বাংলাদেশ সময়) নক আউট পর্বের প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স।
 
ম্যাচের ১৩ মিনিটেই পেনাল্টি পায় ফ্রান্স। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় তারা। পেনাল্টিকে গোল করে ফ্রান্সকে এক গোলে এগিয়ে নেন অ্যন্টনিও গ্রীসম্যান।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ মিনিট খেলায় ফ্রান্স ১-০ তে এগিয়ে আছে।
 
রাত ১২ টায় দিনের অপর খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে ও লুইস সুয়ারেজের উরুগুয়ে।
 
ইত্তেফাক/রেজা