এক দিনের বিরতি শেষে আবারো শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ । শনিবার রাত আটটায় (বাংলাদেশ সময়) নক আউট পর্বের প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স।
প্রথমার্ধের খেলা শেষে দুই দলই ১-১ গোলে সমতায় আছে।
IMG0
খেলা শুরুর হওয়ার পর ১৩ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় তারা। পেনাল্টিকে গোল করে ফ্রান্সকে এক গোলে এগিয়ে নেন অ্যন্টনিও গ্রীসম্যান।
এরপর ৪২ মিনিটে দুরপাল্লার এক দৃষ্টিনন্দন শটে গোল দিয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ডি মারিয়া।
রাত ১২ টায় দিনের অপর খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে ও লুইস সুয়ারেজের উরুগুয়ে।
ইত্তেফাক/রেজা
