টরেন্টো ফিল্ম ফোরাম উৎসব

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ০৩:০৬
গত ৩০ জুন থেকে টরেন্টোতে শুরু হয়েছে দ্বিতীয় মাল্টিকালচারাল ফিল্ম   ফেস্টিভাল। এ উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে বিশিষ্ট চলচিত্রকার মোরশেদুল ইসলাম। টরেন্টো ফিল্ম ফোরাম আয়জিত তিন দিনব্যাপী উৎসবে ২৫টি দেশের ৪০টি চলচিত্র প্রদর্শনী ছাড়াও থাকছে সেমিনার, আলোচনা অনুষ্ঠান মত বিনিময়।
 
ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক জানান, ডাউন টাউন কুইন স্ট্রিটের ফক্স থেয়াটর, বাংলাদেশ সেন্টার এবং মিজান কমপ্লেক্সে প্রদর্শনী চলছে। গতকাল হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে আকরাম খানের পরিচালনায় এবং জয়া আহসান, আজাদ আবুল কালাম অভিনীত 'খাচা' দর্শকদের মুগ্ধ করে।
 
ইত্তেফাক/কেআই