টিকিট কেলেঙ্কারিতে ক্যারিবিয়ান ফুটবল প্রধান নিষিদ্ধ

আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৪:১০
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে টিকিট কেলেঙ্কারির অভিযোগ প্রমানিত হওয়ায় ক্যারিবিয়ান ফুটবল প্রধান ভেনল্ড কুম্বসকে সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
 
সেইন্ট ভিনসেন্ট এন্ড দ্য গ্রেনাডাইনস ফুটবল ফেডারেশনের প্রধান কুম্বসকে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৪০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।
 
এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘তদন্ত কমিটি পর্যালোচনা করে জানিয়েছে কুম্বস ফেডারেশনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে যে সমস্ত টিকিট নিয়েছিল সেগুলো সে বিক্রি করেছে যা নৈতিকতা বিরোধী। ফিফার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে তার জন্য যে টিকিটগুলো বরাদ্দ ছিল সেগুলো সে অবৈধভাবে অন্যদের কাছে বিক্রি করেছে।’
 

ইত্তেফাক/এএম