কেন গোল করলেই পানীয় ফ্রি

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২০:৩৪
রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে আগামীকাল মুখোমুখি হবে সুইডেন ও ইংল্যান্ড। ঐ ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন যতবার গোল করবেন ততবার সমর্থকদের জন্য পানীয় ফ্রি দেয়ার ঘোষণা দিয়েছে লন্ডনের একটি বার।
 
ইতোমধ্যে নিজেদের বারের নাম পাল্টে ফেলেছে লন্ডনের পরিচিত বার গোল্ডেন ফ্লিস। ৩ ম্যাচে ৬ গোল করে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে কেন। তাই গোল্ডেন ফ্লিস নিজেদের রেস্টুরেন্টের নাম বদলে রেখেছে গোল্ডেন বুট। কেনের সস্মানের এমন নাম দিয়েছে রেস্টুরেন্টটি।
IMG0
এমনকি সুইডেনের বিপক্ষে ম্যাচে ইংলিশ দলপতি কেন গোল করলে ফ্রি পানীয়র ঘোষণা দিয়েছে ঐ বারটি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও এমন অফার দিয়েছিলো গোল্ডেন বুট বারটি। সেই অফার শেষ আটের জন্যও অব্যাহত রেখেছে নতুন নাম পাওয়া গোল্ডেন বুট বারটি।
 
ইত্তেফাক/রেজা