১-০ গোলে এগিয়ে ফ্রান্স

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২২:০৭
রাশিয়ার নিঝনি নোভগোরোদ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও ১৯৯৮ এর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচে যে জয় লাভ করবে সেই এগিয়ে যাবে পরবর্তী রাউন্ডে।
 
দুই দলের মনোমুগ্ধকর খেলায় প্রথমার্ধ শেষে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে আছে। ৪০ মিনিটে আতোয়ান গ্রিসম্যানের ফ্রিকিকে মাথা ছুঁয়ে গোল করেন রাফায়েল ভারানে।
 
রাতের অপর খেলায় কাজানে মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম।
 
ইত্তেফাক/রেজা