ব্রাজিলের বেলজিয়াম পরীক্ষা শুরু

আপডেট : ০৭ জুলাই ২০১৮, ০০:৫৭
চলতি বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত বেলজিয়ামকে মোকাবেলায় মাঠে নেমেছে পাঁচবারের বিশ্ব চাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় কোয়ার্টার ফাইনাল পর্বের এই ম্যাচ শুরু হয়েছে। এর আগে শুক্রবার দিনের প্রথম ম্যাচে ফ্রান্স উরুগুয়েকে হারিয়েছে। তাই এই ম্যাচে যে দল জিতবে তাদের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হতে হবে। 
 
২০১৪ বিশ্বকাপে নিজেদের মাটিতে বিশ্বকাপের শেষ আটেই দলটির মূল তারকা নেইমারকে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল। কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে জিতলেও সেমিফাইনালে এক এক দুঃসপ্ন নিয়ে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। গতবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে সেমিতে ৭-১ গোলে হেরেছিল দলটি। 
 
চলতি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই গ্রুপের গণ্ডি পেরোয় ব্রাজিল ও বেলজিয়াম। পরে শেষ ষেলোতে মেক্সিকোকে হারায় ব্রাজিল। আর তাদরে প্রতিপক্ষ বেলজিয়াম জাপানকে হারিয়ে শেষ আটের টিকিট পায়। 
 
ইত্তেফাক/কেআই