রাশিয়া-ক্রোয়েশিয়া লড়াই শুরু

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ০১:০৫
কোয়ার্টার ফাইনাল পর্বেরে শেষ ম্যাচে স্বাগতিক রাশিয়ার সঙ্গে এখন লড়ছে ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় শনিবার রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। 
 
কোয়ার্টার ফাইনাল পর্বে শনিবার অপর ম্যাচে সুইডেনকে হারিয়েছে ইংল্যান্ড। রাশিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যকার এই ম্যাচে যে দল জিতবে সেমিফাইনালে তারাই মুখোমুখি হবে ইংল্যান্ডের। 
 
এর আগে শুক্রবার কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার একটিতে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হারে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। অপরটিতে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারায় বেলজিয়াম। এর মাধ্যমে বিশ্বকাপে ল্যাটিন প্রতিনিধিত্বও শেষ হয়। তাই সেমিফাইনাল পর্ব হতে যাচ্ছে অল ইউরোপ।
 
ইত্তেফাক/কেআই