শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৫:১৬
বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। 
 
স্থানীয় সময় রবিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাংবাদিক মনিজা রহমান ও সাহেদ আলম, ব্যবসায়ী নেতা মাহমুদ হোসেন বাদশা, আলমগীর হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি