কে পাবেন গোল্ডেন বুট!

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৮:৪৮
গোল্ডেন বুট পুরস্কার প্রদান করা হয় টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে। রাশিয়ার ফুটবল বিশ্বকাপে ২০১৮ তে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন কয়েকজন ফুটবলার। তার মধ্যে যে নামটি  সবার আগে আসছে তিনি হলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেন। হ্যারি কেন মোট গোল পেয়েছেন ৬টি। যার মধ্যে তিউনিশিয়ার সঙ্গে ২টি, পানামার সঙ্গে ৩টি এবং কলম্বিয়ার সঙ্গে ১টি।
 
তারপর ৪টি গোল করে দ্বিতীয় স্থানে আছেন যথাক্রমে রোমেলো লুকাকু এবং ডেনিশ চেরিশেভ। লুকাকু বেলজিয়াম ও তিউনিশিয়ার বিপক্ষে যথাক্রমে ২টি করে গোল করেছেন। চেরিশেভ গোল পেয়েছেন মোট ৪টি। যার মধ্যে সৌদি আরবের সঙ্গে ২টি, মিশরের সঙ্গে ১টি এবং ক্রোয়েশিয়ার সঙ্গে ১টি গোল করেন। অপরদিকে পর্তুগালের ক্রিশ্চিয়ান রোনালদোর গোল সংখ্যা ৪টি।
IMG0
গোল্ডেন বুটটি অ্যাডিডাস দ্বারা ডিজাইন করা হয়েছে। সর্বশেষ গোল্ডেন বুটটি মস্কোর এসএমএম ডিপার্টমেন্ট স্টোরের একটি পপ-আপের দোকানের উদ্বোধন করা হয়েছিল। যা টুর্নামেন্টের অত্যন্ত প্রত্যাশিত একটি পুরস্কার। 
 
ইত্তেফাক/জিআরএস/নূহু