থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের গল্প এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাদের উদ্ধার হওয়ার কথায় স্বস্তি নেমে এসেছে। এবার তাদের আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে দিলেন পল পগবা। বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে ফ্রান্সের জয় সেইসব কিশোরদের ফুটবলারদের উদ্দেশে উত্সর্গ করেছেন তিনি।
জয়ের পর গুহা থেকে উদ্ধার হওয়া শিশু-কিশোরদের উদ্দেশে এক টুইট বার্তায় পগবা লিখেছেন, ‘এই জয় উত্সর্গ করছি দিনের নায়কদের জন্য, দারুণ করেছে ছেলেরা; তোমরা ভীষণ শক্ত।’
এই খুদে ফুটবলাররা বিশ্বকাপের ফাইনাল দেখার আমন্ত্রণও পেয়েছিলো খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে। পরে ফিফা জানিয়েছে, স্বাস্থ্যগত কারণে মস্কোয় ভ্রমণ করার মতো শারীরিকভাবে সক্ষম নয় কিশোরেরা। আমরা ফিফার অন্য কোনো অনুষ্ঠানে ওদের নিয়ে এসে আনন্দটা ভাগ করে নেব।
ইত্তেফাক/এএম
