আইসক্রিম কিনতে গিয়ে প্রাণ হারালো শিশু

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৬:৫৭

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শিবগজ্ঞ-কেশরগজ্ঞ সড়কের বৈলাজান নামক স্থানে অটোভ্যান রিকশা চাপায় তানহা (৩) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।আজ শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আইসক্রিম কেনার জন্য সড়কের পাশে এসেছিল বলে জানা গেছে। 

নিহত শিশুর পরিবার ও পুলিশ জানায়, উপজেলার শুশুতি গ্রামের বাবুল মিয়ার শিশু কন্যা নানার বাড়ি বৈলাজানে বেড়াতে এসেছিল। শনিবার দুপুর ১২ টার দিকে আরেক শিশুকে নিয়ে আইসক্রিম কেনার জন্য সড়কের পাশে আসলে তানহাকে এক অটোভ্যান রিকশা চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ফেরদৌস-নূরকে নিয়ে মমতার সমালোচনায় মোদি

ফুলবাড়ীয়া থানার এস আই সাইদুর রহমান জানান, নিহত শিশুকে নিয়ে পরিবারের লোকজন হাসপাতালে এসেছিল। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/কেকে