ক্রিস্টিয়ানো রোনালদোকে সেরা বললেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৬:৪৪
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসা করে 'সর্বকালের সেরা খেলোয়াড়' বলে আখ্যায়িত করেন। পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসার সঙ্গে হোয়াইট হাউজে এক বৈঠককালে তিনি এ কথা বলেন। এ খবর জানিয়েছে সিএনএন।
 
ট্রাম্প বলেন, 'তিনি নিঃসন্দেহে একজন ভাল মানের খেলোয়াড়। বার্সেলোনা এবং আর্জেন্টাইন তারকা লিওলেন মেসির চেয়ে ভাল কিনা তা নিয়ে বিশ্বব্যাপী ভক্তদের বিতর্কের শেষ নেই।'  
 
তিনি আরও বলেন, 'রোনালদো বিশ্বকাপে ভালো করেছে। তিনটি ম্যাচে চার গোল করেছে এবং উরুগুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ভালোটা দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং, বুঝতেই পারছেন সে কতটা ভালোমানের খেলোয়াড়!'
 
বৈঠকে মার্সেলো রেবেলো দে সোসাও তার প্রশংসা করে বলেন, 'আমি তার খেলায় মুগ্ধ। সে বিশ্বের ভালো খেলোয়াড়দের একজন।'
 
ইত্তেফাক/নূহু