ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১০টি বিভাগে ৩৭ জন শিক্ষকসহ আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টায় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ, সম্প্রতি একনেক ও শিক্ষা মন্ত্রণালায় কর্তৃক পাস হওয়া ৫ শত কোটি টাকার মেগা প্রজেক্ট ও অর্গানোগ্রাম পর্যালচনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ভেতর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে চারজন, ফার্মেমিতে চারজন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টে চারজন, ডেভেলপমেন্ট স্টাডিজে চারজন, হিউম্যান রিসার্স ডেভেলপমেন্টে চারজন, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে চারজন, ফোকলোর স্টাডিজে চারজন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে চারজন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে দুইজন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে চারজন এবং আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।
ইত্তেফাক/ইউবি
