ব্রিটেনে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ছাত্রদের প্রতিনিধি সমম্বয়ে গঠিত সলিডারিটি ফর কোটা মুভমেন্ট ইউকে’র আহবায়ক ঢাবির সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সালেহ, যুগ্ম আহবায়ক ঢাবির সাবেক সিনেট সদস্য নসরুল্লাহ খান জুনায়েদ ও বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটনসহ সাপোর্ট গ্রুপের নেতৃবৃন্দ লন্ডন থেকে আজ এক বিবৃতিতে বলেছেন, কোটা আন্দোলন সম্পর্কে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য চরম হতাশাজনক ।
বিবৃতিতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রাষ্ট্র প্রদত্ত স্বল্প বেতনে লেখাপড়ার সুযোগকে কটাক্ষ করেছে সরকার । শিক্ষা-স্বাস্থ্য-চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান প্রদত্ত এই মৌলিক অধিকারকে নিয়ে কটাক্ষ করার কোনো সুযোগ নেই।
বিবৃতিতে দাবি করা হয়, সরকার কোটা নিয়ে হাইকোর্টের রায়ের যে কথা বলেছে তাতে সকলেই স্তম্ভিত। বিবৃতিতে অনতিবিলম্বে কথিত এই রায় প্রকাশের দাবিও জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, ঢাবি’র রশায়ন বিভাগের সাবেক ছাত্র ও শিক্ষক ড. কে এম এ মালিক, ড. এম হাসনাত হোসাইন,কেএম আবু তাহের চৌধুরী ও ড. এম এ আজিজ (সাপোর্ট গ্রুপের উপদেষ্টা), বুয়েটের সাবেক ভিপি ইন্জিয়ার ব্যারিষ্টার তারিক বিন আজিজ, সাবেক শাকসু ভিপি কামরুল ইসলাম কাবেরি, সাবেক জিএস নুরুজ্জামান জামান, তারেক এ চৌধুরী ও আখলাকুর রহমান, ঢাবি’র সাবেক ছাত্রনেতা মির্জা আসহাব বেগ, ডক্টর মো: মোস্তাফিজুর রহমান হারুন,মো. শাহ আলম ও ডক্টর সিরাজুল হক চৌধুরী, জাবি’র সাবেক ছাত্রনেতা জোবায়ের বাবু, পারভেজ মল্লিক ও আখতার মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তারেক রানা, জাকারিয়া বাবু , মোহাম্মদ কামরুল , ঢাকা মেডিক্যাল কলেজের ডা:জাকিউল ইসলাম সুমন , তিতুমীর কলেজের সাবেক ছাত্রনেতা মেসবাউল ইসলাম বাবু, মে: ইফতেখার হাসানুজ্জামান, মো: মোনিরুজ্জামান মানিক, এম এ হক (রাজশাহী বিশ্ববিদ্যালয়), রফিক আহমেদ, মো: নূর বক্স, মো: আনিসুল হক, বদরুল ইসলাম, ইব্রাহিম মিয়া, ফয়সল আহমেদ, এডভোকেট গোলাম জাকারিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শামীম আহমেদ, শফিক খান (সিলেট এম সি কলেজ), মো: মাসুদ রানা, মাইনুদ্দিন আহমেদ, মো: মাহবুবুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ), এমএ আরেফিন আশরাফ, রাজ হাসান ও কামরুল হাসান। -প্রেসবিজ্ঞপ্তি
