ঢাবি প্রক্টরকে হত্যার হুমকি দিয়ে অডিও বার্তা

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ০০:০৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরকে হত্যার হুমকি দিয়ে একটি অডিও ক্লিপস পাঠানো হয়েছে। বিষয়টি অভিযোগ করে ঢাবির সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯৭১) করেছেন।
 
জিডিতে উল্লেখ করা হয়, ১৭ জুলাই দুপুর ১২টা ১১ মিনিটে ঢাবির সহকারী প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি অডিও বার্তা আসে। এই অডিও বার্তাতে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দেয়া হয়। জিডিতে তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ একই সঙ্গে প্রক্টর এবং সহকারী প্রক্টরদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
 
এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, এটি সরাসরি হত্যার হুমকি। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে বলেছি এটা যেন খতিয়ে দেখা হয়। আমরা দায়িত্বপালনের মধ্যে আছি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ঢাবির প্রক্টর একটি জিডি করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি