রাজধানীর কল্যাণপুরে বিশেষ অভিযান পরিচালনা করে জাল নোটসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগ। গ্রেফতারকৃরা হলো- জসিম মোড়ল (৩০), মো. আব্দুল জলিল (২৮), শ্রী সাগর ওরফে রিপন দাশ (৩০) ও মো. জালাল উদ্দিন (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৩২ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এই ব্যাপারে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তথ্যের ভিত্তিতে মিরপুর থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায় ডিবি-পশ্চিমের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। অভিযানকালে কল্যাণপুর বাসস্ট্যান্ডের মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জাল টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রায় ৫/৬ বছর ধরে পরস্পর যোগসাজশে বাংলাদেশি জালনোটসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা প্রস্তুত ও বাজারজাত করে আসছে।
ইত্তেফাক/এমআই
