লাওসে বাঁধ ধসে ভয়াবহ বন্যা, নিখোঁজ শতাধিক

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৫:৫৯
লাওসের দক্ষিণাঞ্চলে বাঁধ ধসে কয়েকজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। গৃহহীনের সংখ্যা ৭ হাজারেরও বেশি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে এপি।
 
সেপিয়ান-সি নাম নয় বাঁধটি লাওসের আত্তাপেউ প্রদেশে অবস্থিত। মঙ্গলবার লাওসের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সোমবার সকালে বাঁধটি ধসে পড়ে। বৃহদাকার বাঁধটির পানি ছড়িয়ে পড়ে আশপাশের লোকালয়ে।
IMG0
বাঁধটি দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের যৌথ সহায়তা নির্মাণ করা হচ্ছিল। চলতি বছরেই এটি চালু হওয়ার কথা ছিল।
 
ইত্তেফাক/টিএস