ফ্রান্সের নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়ন দেখতে চান না হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বান। তিনি শুক্রবার জার্মান বিল্ড সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। সাক্ষাতকারটি পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘২০১৯ সালের মে মাসে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন হবে নিষ্পত্তিমূলক। আর আমরা এ ধরনের চূড়ান্ত নিষ্পত্তিমূলক নির্বাচন কখনই চাই না।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘জার্মানদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একটি সাধারণ ফরাসি ধারণা হলো, ইউরোপের নেতৃত্ব থাকবে ফরাসিদের হাতে আর অর্থ ঢালবে জার্মানি।’
উল্লেখ্য, কঠোর অভিবাসন বিরোধী অবস্থান নিয়ে ওর্বান গত এপ্রিলের নির্বাচনে পরপর তৃতীয় মেয়াদে জয়লাভ করেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
