চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার যুবক শহীদুল ইসলাম (৪৫) সৌদি আরবের রিয়াদে নিহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। শুক্রবার তার মৃতদেহ সৌদি পুলিশ উদ্ধার করেছে বলে জানান নিহতের বন্ধু এইচ এম নাছির।শহীদুল ইসলাম লোহাগাড়া উপজেলার আধুনগরের তিন পথের মাথা এলাকার মো. ইয়াকুব প্রকাশ জনুর ছেলে এবং চার সন্তানের জনক।
বন্ধু এইচ এম নাছির জানান, তার মৃতদেহ উদ্ধারের তিনদিন আগ থেকে তিনি নিখোঁজ ছিলেন। সৌদি আরবে অবস্থানরত স্বজনরা তাকে খোঁজাখুজির পর মর্গে তার লাশ পায়। তাকে কীভাবে এবং কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। শহীদ রাইড শেয়ারিং গাড়ি চালক ছিলেন। প্রায় ১৮ বছর আগে তিনি সৌদি আরবে গিয়েছেন।
ইত্তেফাক/কেকে
