কর্মীর ‘বখশিশ’ প্রযুক্তি কেন নয়?

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৭:০৫
নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল বৃহস্পতিবার অ্যামস্টারডামের বিখ্যাত সিএন্ডএ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিজ লেসলী জন্সটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তারা বাংলাদেশের পোশাক শিল্পের মানোন্নয়ন কিভাবে করা সম্ভব তা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
 
রাষ্ট্রদূত বেলাল সিএন্ডএ ফাউন্ডেশনের দূরদৃষ্টি সম্পন্ন বিভিন্ন বিষয়ে অবহিত হয়ে লেসলী জন্সটনকে অনুরোধ করেন এমন কোন উদ্ভাবনী ব্যবস্থা করা যায় যাতে যেকোন ভোক্তা কোন পোশাক কেনার সময় যদি এ পোষাক সংশ্লিষ্ট শ্রমিককে কোন বখশিশ (Tips) দিতে চায় তার জন্য  পোশাকের মূল্য তালিকার সাথে একটা (optional barcode) রাখার ব্যবস্থা রাখার অনুরোধ করেন।
 
কোন ভোক্তা যেমন কোন রেস্টুরেন্টে খাবার খেয়ে সন্তুষ্ট হলে তার খুশীর মাত্রা অনুযায়ী বখশিশ দিতে পারে, প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে পোশাকের জন্য এমন কোন ব্যবস্থা/apps/বারকোড কেন করা যাবে না বলেও রাষ্ট্রদূত প্রশ্ন করেন।
IMG0
লেসলী রাষ্ট্রদূতের প্রস্তাব অত্যন্ত আগ্রহ দিয়ে শোনেন এবং এ ধরণের মানবিক চিন্তার জন্য রাষ্ট্রদূত বেলালকে ধন্যবাদ দিয়ে তার ফাউন্ডেশনে এ বিষয়ে প্রয়োজনীয় গবেষণা করার চেষ্টা করা হবে বলে জানান। একইভাবে মিজ লেসলী বাংলাদেশের পোশাক শিল্পের মানোন্নয়নের জন্য দূতাবাসের অন্যান্য প্রস্তাবগুলোও গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। লেসলী তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের নারী পোশাক কর্মীদের ক্ষমতায়নের ব্যাপক উদ্যোগ গ্রহণের দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। 
 
ইত্তেফাক/রেজা