নোবিপ্রবিতে শোক দিবসের সভা

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৮:৪১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে  বৃহস্পতিবার দুপুরে  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি শিক্ষা বিভাগ ও সমাজ বিজ্ঞান বিভাগ যৌথভাবে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন  করে। 
 
বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিছ অডিটোরিয়ামে শোকের মাসের এ দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি  ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. আবুল হোসেন, ডিন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম, আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. দিব্যদ্যুতি সরকার, শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান আকন্দ, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. রুকনুজ্জামান সিদ্দিক। 
 
‘লেটস বিল্ড দ্যা সোনার বাংলা থ্রু এডুকেশন’ শিরোনামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী নতুন জ্ঞানের সৃজন অত্যাবশ্যক। 
 
ইত্তেফাক/এইউ/জেডএইচ