ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলায় কলকাতার শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ০৬:৪৯
ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং বামপন্থি ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে বিক্ষোভ করেন তারা। এসময় তারা পুড়িয়েছে বাংলাদেশ পুলিশের কুশপুত্তলিকা।
 
শিক্ষার্থীরা জানান, ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। তাদের দাবি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা বন্ধ করতে হবে।
 
পুলিশ জানান, বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে ছিল ঢাকার আন্দোলনকারী শিক্ষাথীদের সমর্থনে প্ল্যাকার্ড। শিক্ষার্থীদের ৫ জন প্রতিনিধি উপ-দূতাবাসে স্মারকলিপি পেশ করেন।
 
ইত্তেফাক/কেআই