টরেন্টোগামী সরাসরি ফ্লাইট বাতিল করল সৌদি

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১১:৩৫
এবার টরেন্টোগামী সরাসরি ফ্লাইট বাতিল করে দিয়েছে সৌদি আরব। এর আগে রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে দেশটি।
 
সৌদি আরব বলছে, কানাডা তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। আর কানাডা বলছে, তারা মানবাধিকারকে সমর্থন অব্যাহত রাখবে। 
 
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নিবে না। এখন থেকে তারা কানাডার সাথে সব ধরনের নতুন বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ রাখবে।
 
সম্প্রতি সৌদি আরবে কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় গভীর উদ্বেগ জানানোর পাশাপাশি ওই মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জানায় কানাডা। এরই পরিপ্রেক্ষিতে রিয়াদ পাল্টা পদক্ষেপ নেয়। খবর: বিবিসি
IMG0
 
গ্রেফতার হওয়া সৌদি-আমেরিকান নারী অধিকার আন্দোলন কর্মী সমর বাদাউয়ি
 
 
ইত্তেফাক/জেডএইচ