সংকট সমাধানে সম্মত তুরস্ক-যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৬:১৪
তুরস্কের সিনিয়র এক কূটনীতিক ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সংকট নিরসনের প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে বুধবার বৈঠক করেছেন। আমেরিকান যাজক অ্যান্ড্রিউ ব্রুনসনকে আটক করা নিয়ে এ দু’টি দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। খবর এএফপি’র।

তুরস্কের সহকারি পররাষ্ট্রমন্ত্রী সাদাৎ অনাল এ সফরের আগে ও পরে সাংবাদিকদের কিছু বলেননি। তিনি মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভানের সঙ্গে বৈঠক করেন।

এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, এ দুই কর্মকর্তা যাজক ব্রনসনসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তুরস্কের হুরিয়াত ডেইলি জানায়, সংকট সমাধানে প্রাথমিকভাবে একমত হয়েছে উভয় দেশ।
IMG0
সন্ত্রাস সৃষ্টির অভিযোগে যাজক অ্যান্ড্রিউ ব্রুনসেনকে দুবছরের কারাদণ্ড দিয়েছিল তুরস্কের আদালত। সাজা খাটার পর তাকে গৃহবন্দী করা হয়। ব্রুনসেনের পূর্ণ মুক্তি না দেয়ায় তুরস্কের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট। তুরস্কও পাল্টা পদক্ষেপ নেয়।

ন্যাটোর মিত্র এ দুই দেশের মধ্যে এ বিরোধকে বিশ্লেষকরা সবচেয়ে বেশী উত্তেজনাপূর্ণ দ্বিপাক্ষিক টানাপোড়েন হিসেবে দেখছেন। এর আগে ১৯৭৪ সালে তুরস্কের সাইপ্রাসে হামলা চালানোকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
 

ইত্তেফাক/টিএস