জাতীয় শোক দিবসে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে শোক র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুর রহিম খান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ঈশিতা রায়, রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/কেআই
