কানাডায় তেল সরবরাহ বন্ধ হবে না: সৌদি আরব

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৯:৫৮
কানাডায় জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সৌদি আরব। কানাডার সঙ্গে তেল রপ্তানি নিয়ে কোন প্রতিবন্ধকতা করবে না বলেও জানিয়েছে দেশটি। খবর রয়টার্সের।
 
সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ-আল-ফিলাহ বলেন, কানাডার সঙ্গে আমাদের তেল সরবরাহ নিয়ে দীর্ঘদিনের চুক্তি আছে। সেটা আমরা ভাঙতে পারি না।
 
সৌদি আরবের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগে কানাডার ওপর অঘোষিত অবরোধ আরোপ করেছে সৌদি প্রশাসন। গেল কয়েকদিনে একের পর এক বাণিজ্যিক সম্পর্কের ইতি টানছিলো তারা।
IMG0
সর্বশেষ গতকাল সৌদি আরব ঘোষণা করে কানাডা থেকে কোন ধরনের চিকিৎসা সেবা নিতে পারবে না সৌদি নাগরিকরা। সে অনুযায়ী কানাডায় থাকা সৌদি রোগীদের সরিয়ে নেওয়াও শুরু হয়।
 
অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে মিত্র দেশগুলোর কাছে ধর্ণা দিচ্ছে কানাডা।
ইত্তেফাক/এসআর/টিএস