অনলাইন ফুড মার্কেটপ্লেস ‘ফুডপিয়ন’ এর অ্যাপে অর্ডার করলেই মিলবে ‘হোম মেড’ খাবার। ‘হোম মেড’ খাবার সরবরাহকারী এই প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড অ্যাপ সম্প্রতি চালু করা হয়েছে।
গত বছর যাত্রা শুরু করে ফুডপিয়ন। অ্যাপ প্রকাশের আগ পর্যন্ত গ্রাহকেরা ফুডপিয়নের ওয়েবসাইটে অর্ডার করলে প্রতিষ্ঠানটি খাবার সরবরাহ করত। এখন থেকে ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপেও এই সুবিধা পাওয়া যাবে।
ফুডপিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহদী হাসান জানান, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ফুডপিয়নের অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করা হয়েছে।
ফুডপিয়নের অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকে মেনু থেকে ছবি, মূল্য, ন্যূনতম অর্ডার নম্বর, রান্নার সময় দেখে খাবার ফরমাশ করলে তা ঘরে বসেই পাওয়া যাবে। খাবার অনুযায়ী তা পেতে দুই থেকে ছয় ঘণ্টা লাগে।
ইত্তেফাক/ জেআর
