রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান রবিবার জানান, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মাসুদুর রহমান বলেন, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা এই অভিযান চলে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৬০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪৬ পুরিয়া হেরোইন, ৭ কেজি গাঁজা ও ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা মাসুদুর বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
