‘বাংলা হার মানতে জানে না’, বিজেপিকে মমতা

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৯:৪০
বিজেপিকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বাংলা হার মানতে জানে না, কারও মাথা নত করে না, কাওকে ভয়ও পায় না।’
 
মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কন্যাশ্রী প্রকল্পের সুবিধাভোগী মেয়েদের এক অনু্ষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
 
মেয়েদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘তোমরা নিজেদের গড়ে তোল, বড় হয়ে তোমাদেরকেই এই বিভেদ-দাঙ্গা রুখতে হবে।’
 
মমতা বলেন, ‘কোনও আইন পাশ হওয়ার আগেই সংসদে আমাদের তৃণমূলের সাংসদদের মধ্যে কত শতাংশ মহিলা জানেন? ৩৫.২৯ শতাংশ। গোটা দেশে এক নম্বর। বিশ্বেও। সরকার, সংসদ নিয়ম করার আগেই আমরা প্রমাণ করে দিয়েছি। সারা ভারতে হিসাবটা ১২.২ শতাংশ হবে।’
 
সম্প্রতি আসামে ৪০ লাখ মানুষকে নাগরিকপঞ্জি থেকে বাদ দেয়া নিয়ে তুমুল বাদানুবাদ চলছে বিজেপি সভাপতি অমিত শাহ ও মমতার।
 
ইত্তেফাক/টিএস