১০ লাখ মুসলিম জেলে নয়, সংশোধন ক্যাম্পে আছে: চীন

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২০:৪৬
চীনে ১০ লাখ উইঘুর মুসলিমকে আটকে রাখার অভিযোগ অস্বীকার করে চীন বলেছে তাদেরকে আটক করা হয়নি, সংশোধন ক্যাম্পে রাখা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিটিতে উত্থাপিত এ অভিযোগকে ‘উদ্দেশ্য প্রণোদিত’ বলেও সমালোচনা করেছে দেশটি। খবর রয়টার্সের।
 
সোমবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির উর্ধ্বতন কর্মকর্তা হু লিয়ানহে বলেন, জিনজিয়াং প্রদেশের নাগরিকদের ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় আচার পালনে কর্তৃপক্ষ সুরক্ষা দিয়ে আসছে।
 
তবে উগ্রবাদের দিকে ঝুঁকে পড়া অনেক উইঘুরকে পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সঠিক পথে আনা হচ্ছে বলে জানিয়েছেন, তিনি।
IMG0
শুক্রবার কট্টরপন্থী সন্দেহে চীনের ১০ লাখ উইগুর মুসলিমকে  রাজনৈতিক শিবিরে আটকে রাখা হয়েছে অভিযোগ করে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার বিষয়ক কমিটি জেনেভাতে চীনের ওপর বিশেষ সভায় এ অভিযোগ করা হয়।  সেখানে তাৎক্ষণিক জবাব না দিয়ে তিন দিন পর জবাব দিল চীন।
 

ইত্তেফাক/টিএস