তুরস্কে জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৯:৩৮
বর্ণাঢ্য আয়োজনে তুরস্কে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী’র নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দূতাবাসের কর্মকর্তা/কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে রাষ্ট্রদূত আঙ্কারায় বাংলাদেশের নির্মাণাধীন দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
 
এছাড়া কর্মসূচির মধ্যে ছিল বাংলাদেশ দূতাবাস তুর্কী রেড ক্রিসেন্টের (তুর্ক কিজলেই) সহযোগিতায় তুরস্কের আঙ্কারায় বসবাসরত ১০০ জন সুবিধাবঞ্চিত সিরিয়ান শরণার্থী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, নীরবতা পালন।
IMG0
আলোচনা সভায় বক্তব্য দেন- আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মেরহান ডুনডার এবং সেন্টার ফর ইউরোপিয়ান স্টাডিজের প্রেসিডেন্ট আলেভ কিলিচ।
 
বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের জন্য আজীবন কাজ করে গেছেন এবং দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। একটি জাতি গঠনে বঙ্গবন্ধুর যে গৌরবোজ্জ্বল অর্জন এবং আত্মনিবেদন তা বৈশ্বিক রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে।
 
ইত্তেফাক/বিএএফ