বাজপেয়ির অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২২:১০
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির রাষ্ট্রীয় অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে বাজপেয়ীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন তিনি।
 
শুক্রবার দুপুর দেড়টায় দিল্লির স্মৃতি স্থলে এই অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সকালে দিল্লি যাবেন। অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগদান শেষে প্রতিনিধি দলটি ঢাকা ফিরে আসবেন।