ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুই দিন মো. রতন শেখ (৩০) নামে এক বাক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছ। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে জঙ্গলে গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক ও স্থানীয়দের ধারণা, অভিমান করে সে অত্মহত্যা করেছে।
নিহত মো. রতন শেখ মধুখালী পৌরসভার ভাটিকান্দী মথুরাপুর গ্রামের মো. আজিজার শেখের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রতন ঈদের আগের দিন মঙ্গলবার তার মায়ের কাছে টাকা চায়। তার মা আসিরননেছা টাকা না দিলে অভিমান করে বাড়ি থেকে বেড়িয়ে যায়। দু’দিন অনেক খোঁজাখুঁজির তাকে কোথায়ও খোঁজ পাওয়া যায় না। পরে বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে জঙ্গলে গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন এক পথচারী। পুলিশে খবর দিলে মধুখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা ৬নং ওয়ার্ড কমিশনার মো. জাহিদুল ইসলাম জিন্নাহ জানান, মায়ের উপর অভিমান করেই বাক প্রতিবন্ধী ও ডেকোরেটর শ্রমিক মো. রতন শেখ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার করতে পারে।
ইত্তেফাক/বিএএফ
