হে ঈশ্বর! শিশু নিপীড়ক যাজকদের ক্ষমা করো: পোপ

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৯:৩৯
গির্জায় শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত যাজকদের জন্য ঈশ্বরের পোপ কাছে ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস। এসব ঘটনায় ন্যায়বিচার দেখে যেতে চান বলেও জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
 
পোপ বলেন, ‘আমি মা মেরিকে আহ্বান জানিয়েছি যাতে তিনি যৌন নিপীড়নের ঘটনায় ভূক্তভোগীদের দুঃখ মোচন করেন। এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করেন।’
 
আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে দেশটির নকে খ্রিষ্টান সম্প্রদায়ের মিলনমেলায় এসব বলেন তিনি। পোপ বলেন, শিশু নির্যাতনের ঘটনার শিকার ব্যক্তিদের দুঃখ কেউ বুঝতে পারবে না। তাদের ভয়ঙ্কর বেদনাদায়ক স্মৃতি বহন করে চলেছে।
IMG0
দুদিনের সফরে শনিবার আয়ার‌ল্যান্ড পৌঁছান পোপ। গত ৩৯ বছরে আয়ারল্যান্ডে কোন পোপের এটিই প্রথম সফর। এর আগে ১৯৭৯ সালে পোপ দ্বিতীয় জনপল আয়ারল্যান্ড সফর করেছিলেন।
 
ইত্তেফাক/টিএস