চট্টগ্রামের হালিশহরে পরিত্যক্ত বাড়ি থেকে পোড়া মৃতদেহ উদ্ধার

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:১৫

 চট্টগ্রাম অফিস

নগরীর হালিশহর ফইল্লাতলী বাজার খালপাড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে গত রবিবার সন্ধ্যায় পুলিশ পোড়া ও গলিত অবস্থায় থাকা একটি লাশ উদ্ধার করেছে। স্থানীয় জনসাধারণের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত মৃতদেহটির মুখসহ প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় পরিচয় জানার বিষয়টি জটিল হয়ে উঠেছে। আশেপাশের জনসাধারণকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।