ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, ঠাণ্ডা যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আধুনিকায়নের সময় এখন। এজন্য তিনি ইউরোপীয় ইউনিয়নকে পদক্ষেপ নিতে বলেন। তিনি তুরস্কসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহবান জানান।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউরোপকে অর্থনৈতিক এবং কৌশলগত নিরাপত্তার বিষয়ে স্বনির্ভর হতে হবে। তিনি বলেন, ইউরোপ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার ওপর নির্ভর করে আছে। এজন্য নাটো জোট গঠন করা হয়েছে। কিন্তু ইউরোপকে নিজেদের নিরাপত্তা দেয়ার সক্ষমতা অর্জন করতে হবে।-রয়টার্স।
ইত্তেফাক/মোস্তাফিজ
