ভারতের প্রথম গোবরমুক্ত শহর হচ্ছে জমশেদপুর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮
জমশেদপুর হবে ভারতের প্রথম গোবরমুক্ত শহর। এমনটাই জানিয়েছে ভারতের ঝাড়খন্ড প্রশাসন।
 
ঝাড়খন্ড প্রশাসন জানায়, স্বাস্থ্য ঝুঁকি কমাতে ও শহর আবর্জনা মুক্ত করতে ভারতে এই প্রথম এ উদ্যোগ নেয়া হচ্ছে। ভারতের জমশেদপুরে এখন ৩৫০টি গোশালা আছে। যার প্রত্যেকটি অবৈধ ও অনিরাপদ।
 
জমশেদপুরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সঞ্জয় কুমার পাণ্ডে বলেন, আমরা ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছি। শিগগিরই আমরা এ পদক্ষেপ বাস্তবায়ন করব।
 
তিনি আরও বলেন, পদক্ষেপটি বাস্তবায়ন হলে জমশেদপুর হবে ভারতের প্রথম গোবরমুক্ত শহর।
 
জমশেদপুর এলাকার অনেক বাসিন্দা অভিযোগ করে জানান, গোবরের গন্ধে অতিষ্ঠ আমরা। এলাকায় বাস করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে গেছে। প্রশাসন যেন দ্রুত এর পদক্ষেপ নেয়।
 
এ মাসের ১৫ তারিখ থেকে চালু হবে গোবর মুক্তকরন পদক্ষেপ।
 
ইত্তেফাক/এসআর/টিএস