একজনের প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ হারালো পাঁচজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উড়িষ্যার রায়গাদা জেলায়।
পুলিশের তরফ থেকে বলা হয়, সেফটিক ট্যাংকে একজন নারী কর্মী আটকে পড়েন। তাকে উদ্ধারে এগিয়ে যান আরো চার জন। তারাও সেখানে গিয়ে আটকে পড়েন।
পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের কেউ আর বেঁচে নেই।
ইত্তেফাক/ এস আর/টিএস
