গত মাসে ইয়েমেনে একটি স্কুল বাসে চালানো হামলার জন্য দুঃখ প্রকাশ করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। ওই হামলায় ৫১ জন নিহত হয় যাদের মধ্যে ৪০ জনই শিশু।
সৌদি প্রেস এজেন্সি গতকাল রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভুল করে হামলাটি করা হয়েছিল। সেজন্যই দুর্ঘটনাটি ঘটেছিল। তবে হামলার জন্য কে দায়ী তা খুঁজে বের করা হবে বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাসে হামলা পরিষ্কারভাবে যুদ্ধাপরাধ। আমেরিকার তৈরি বোমা দিয়ে এই হামলা চালানো হয়। ফলে নৈতিকভাবে আমেরিকা দায়িত্ব এড়াতে পারে কিনা সেই প্রশ্নও তুলেছে মানবাধিকার সংগঠন। সৌদি জোটের কাছে অস্ত্র বিক্রি না করতে আমেরিকার প্রতি আহবান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।-সিএনএন।
ইত্তেফাক/মোস্তাফিজ
