সিঙ্গাপুরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাঙ্গালির মনন ও চেতনায় অবিস্মরণীয়। এই যুগল কবির অনন্য সাধারণ সৃষ্টিকর্ম বাঙ্গালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ-নজরুলের কালজয়ী অবদান প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি-সিএফএ স্থানীয় এনটিইউ অ্যালুমনাই ক্লাব অডিটোরিয়ামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
IMG0
অনুষ্ঠানে দুই বাংলার প্রতিথযশা শিল্পীরা সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। সুরের মোহজালে তারা উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমুগ্ধ করেন। সোসাইটির সাংস্কৃতিক শাখা 'সেন্টার ফর ফাইন আর্টসের (সিএফএ)' ক্ষুদে শিল্পীরাও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, সেন্টার ফর ফাইন আর্টসের উদ্যোগে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরসহ সব বয়সী শিক্ষার্থীদের শুদ্ধ সঙ্গীত শেখানো হয়ে থাকে।
IMG1
উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোন্তাফিজুর রহমান সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমন সুন্দর অনুষ্ঠানের সফল আয়োজনে হাই কমিশনার সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানান। তিনি বিদেশে দেশিয় সংস্কৃতিকে তুলে ধরা ও বিকাশে সহায়তার জন্য সোসাইটির প্রচেষ্টাকে সাধুবাদ জ্ঞাপন করেন।
 
 
ইত্তেফাক/আরকেজি