রাবির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হয়েছে।  ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
 
গত সোমবার থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আগামী ২২ ও ২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
আবেদনকারীকে প্রাথমিকভাবে ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রাথমিক আবেদনকারীদের এইচএসসি ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী একটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। 
 
ইত্তেফাক/ইউবি