তামিলনাড়ুর বিমানবন্দরে ভারতীয় জনতা দল-বিজেপির এক নেতাকে দেখেন সোফিয়া লয়েস। দেখেই চিৎকার করে বলে ওঠেন ‘বিজেপি সরকার ফ্যাসিবাদী’। এতে ক্ষেপে গিয়ে মামলা ঠুকে দেন ওই নেতা। বিবিসি।
পরে সোফিয়াকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। একদিন পর মঙ্গলবার জামিনে বেরিয়ে আসেন সোফিয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ওই বিজেপি নেতার নাম, তামিলসাই সুন্দারারাজন। তার দাবি, ‘সোফিয়ার আচরণে আমি ভয় পেয়েছিলাম। তাই মামলা করি।’
সোফিয়ার আইনজীবী বলেন, তামিলসাই সোফিয়াকে ক্ষমা চাইতে বলেছিলেন। রাজি না হওয়ায় মামলা করেন তিনি।
তাদের দুজনের ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোফিয়াকে্ গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে অনেকে।তবে সোফিয়ার গ্রেপ্তার সঠিক হয়েছে বলে দাবি তামিলনাড়ু বিজেপির।
ইত্তেফাক/টিএস
