পানি ও খাবারের সঙ্গে চোখের ড্রপ মিশিয়ে দিয়ে স্বামীকে হত্যা করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। সাউথ ক্যারোলিনা রাজ্যের ওই নারী একটানা কয়েকদিন খাবার ও পানির সঙ্গে চোখে দেওয়ার ড্রপ মিশিয়ে তার স্বামীকে খাইয়েছিলেন বলে জানায় পুলিশ। বিবিসি, ইউএস টুডে।
লানা ক্লেইটন নামে ওই নারীকে স্বামীর মৃত্যুর কয়েক সপ্তাহ পরে গ্রেপ্তার করা হল। এর আগে তাঁর স্বামী স্টিফেন ক্লেইটনের মরদেহের রাসায়নিক পরীক্ষা শেষ হয়।
রাসায়নিক পরীক্ষায় স্টিফেনের দেহে অতিরিক্ত পরিমাণে টেট্রাহাইড্রোজোলাইনের উপস্থিতি পাওয়া যায়। চোখ লাল হওয়ার কমাতে ড্রপটি ব্যবহার করা হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি ও মেডিসিন জানায়, এই ওষুধটি অতিরিক্ত ব্যবহার করা হলে নিঃশ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যেতে পারে।
পুলিশ জানায়, লানা ক্লেইটন কয়েকদিন ধরে অল্প অল্প করে চোখের ড্রপ মিশিয়ে তার স্বামীকে খাইয়েছিলেন। এরপর বাড়িতেই নিহত হন স্বামী স্টিফেন।
২০১৬ সালে স্বামীকে হত্যার জন্য গুলি ছুড়েছিলেন লারা। কিন্তু বিষয়টি অনিচ্ছাকৃত বলে সবাইকে বোঝাতে সক্ষম হন, লানা।
পুলিশকে ওই নারী জানিয়েছেন, তাকে মানসিকভাবে নির্যাতন করতেন স্টিফেন। এতে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি।
ইত্তেফাক/টিএস
