জাপানে তেজস্ক্রিয়তায় মরলেন পরমাণু কেন্দ্রের কর্মী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮
২০১১ সালে ভূমিকম্প ও সুনামিতে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে। জাপান সরকার জানিয়েছে, সেসময় আক্রান্ত হওয়া কেন্দ্রটির এক কর্মী সম্প্রতি ক্যান্সারে মারা গেছে। এর মধ্য দিয়ে তেজস্ক্রিয়তায় প্রথম কোন পরমাণু কর্মী নিহতের কথা স্বীকার করলো জাপান। খবর রয়টার্সের।
 

 

নিহত ওই কর্মী জাপানের বিভিন্ন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন। ২০১১ সালের আগে ও পরে একাধিকবার ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রেও কাজ করেছেন তিনি।
 
জাপানের স্বাস্থ্য, শ্রম ও জনকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০১৬ সালে ৫০ বছর বয়সী ওই ব্যক্তির ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল। তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে হবে।
 
২০১১ সালে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ১৮ হাজার মানুষ মারা যায়। সেসময়ই দেশটির ফুকুশিমায় ঘটে যায় চেরনবিল পরমাণু বিপর্যয়ের পর বিশ্ব ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ পরমাণু দুর্ঘটনাটি।
 
তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার পরপর ১ লাখ ৬০ মানুষকে ফুকুশিমা এলাকা থেকে সরিয়ে নেয়া হয়। ঘটনার আকস্মিকতা ও নৈরাজ্য প্রাণ যায় কয়েক হাজার মানুষের।
 
ইত্তেফাক/টিএস