উটের দেশ সোমালিল্যান্ড

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩২
সোমালিল্যান্ডের সমাজের সঙ্গে মিশে আছে উট। মুদ্রার বদলে উট ব্যবহার করেন দেশটির মানুষ।
 
দেশটির উট পালন সংস্কৃতি নিয়ে সম্প্রতি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এতে বলা হয়, দিন দিন এখানে জনপ্রিয় হয়ে উঠছে উট পালন ব্যবসা। নিজের দেশের চাহিদা মিটিয়ে তারা এখন বিদেশেও রপ্তানী করছে উট।
 
সোমালিল্যান্ডের অধিকাংশ কৃষি সম্প্রদায়ের লোক এখন উট খামারের দিকে ঝুঁকছে। আয়ের প্রধান উৎস হিসেবে তারা বেঁছে নিচ্ছে উট পালন।
যৌতুক, ঋণ দেওয়া-নেওয়া সবকিছুতে মুদ্রা হিসেবে সেখানে ব্যবহৃত হয় উট।
 
সোমালিল্যান্ডের সবচেয়ে বড় শহর হারগেসিয়া। বাণিজ্যিকভাবে সেখানেও শুরু হয়েছে উট চাষের খামার। ২০১৮ সালের শুরুর দিকে সেখানে গড়ে উঠেছে বড় বড় উঠেছে দুধের খামার। স্থানীয়রা বলছে শিগগিরই উটের দুধও বিশ্ববাজারে রপ্তানী করা হবে।
 
সোমালিল্যান্ডে প্রতিটি উট ৮৫০০ টাকা থেকে ৮০০০০ টাকায় বিক্রি হয়। এছাড়া সোমালিল্যান্ডের উট সৌদি আরব, পারস্য উপসাগরীয় দেশ ও মিশরে রপ্তানী করা হয়।
 
ইত্তেফাক/এসআর/টিএস