ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ১৬

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:১০
ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে গত সপ্তাহের শেষের দিক থেকে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু ও চার জন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
 
খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে মধ্যাঞ্চলীয় তানহ হোয়া প্রদেশে বন্যা ও ভূমিধসে ১০ জন মারা যায় এবং অপর দুই জন নিখোঁজ হয়। এছাড়া, পাঁচটি উত্তরাঞ্চলীয় প্রদেশে বন্যায় ছয় জনের মৃত্যু ও অপর চারজন নিখোঁজ রয়েছে। প্রদেশগুলো হচ্ছে লাই চাউ, সন লা, ইয়েন বাই, লাং সন ও হোয়া বিনহ। বন্যা ও ভূমিধসে অনেক বাড়িঘর, শস্য, রাস্তাঘাট, খাল-বিল ধ্বংস হয়েছে।

বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ভিয়েতনামের গ্রামগুলো। ২ হাজার ৪শ’ গবাদি পশু ও ১ লাখ ২ হাজার ৪শ’র বেশি হাঁস-মুরগি মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
 
ইত্তেফাক/টিএস