কিম জং-উনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রশংসা করে বলেছেন, ‘আমরা একসঙ্গে কোরীয় দ্বীপকে পরমাণুমুক্ত করবো।’
 
ট্রাম্প আজ টুইটে বলেন, কিমের প্রতি আমার বিশ্বাস আছে। কিম তার দেশের পরমাণু নিরস্ত্রীকরণে প্রতিজ্ঞাবদ্ধ। কিম আমি দুজনে মিলে কাজটি করবো।
 
অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেন, ট্রাম্পের প্রথম শর্ত পূরণ করাই হল আমার কাজ। আর ট্রাম্পের প্রথম শর্ত হচ্ছে আমাদের পরমাণু নিরস্ত্রীকরণ। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে কাজ করবো আমরা।
 
ইত্তেফাক/এস আর/টিএস