মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট ভোটারদের বেশি উপস্থিতি চান ওবামা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৮
 
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নভেম্বরে দেশটির মধ্যবর্তী নির্বাচনে সব ডেমোক্র্যাট ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন। গতকাল শুক্রবার ইউনিভার্সিটি অব ইলিনয়তে এক প্রচারণা সমাবেশে এই আহবান জানান ওবামা। খবর রয়টার্সের
 
বারাক ওবামা ভোটারদের সতর্ক করে বলেন, আগামী মধ্যবর্তী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান দলের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে হবে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ওবামা বড় কোনো সমাবেশে সাধারণত আসেননি। কিন্তু এবার তিনি মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থনে প্রচারণায় নেমেছেন।
 
আজ শনিবার তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সাতজন ডেমোক্র্যাট সদস্যের সমর্থনে প্রচারণা চালাবেন। আগামী সপ্তাহে তিনি ওহাইও রাজ্য সফর করবেন। এছাড়া চলতি মাসেই তিনি ইলিয়ন এবং পেনসিলভানিয়াও সফর করবেন। ডেমোক্র্যাটরা মধ্যবর্তী নির্বাচনে ২৩ টি আসনে জিতলে প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ফিরে পাবেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ