ভারতের বিভিন্ন রাজ্যে গণপিটুনির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। গণপিটুনি, গো-রক্ষার নামে হিংসা ও ভুয়া খবর রুখতে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে রাজ্যগুলোকে সাত দিনের সময় দিয়েছে সর্বোচ্চ আদালত।
রিপোর্ট জমা না দিলে প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে শীর্ষ আদালতে হাজিরা দিতে হবে বলেও জানানো হয়েছে। একইসঙ্গে কী ব্যবস্থা নেয়া হচ্ছে, সেই গাইডলাইন সরকারি ওয়েবসাইট ও অন্যান্য গণমাধ্যমেও প্রকাশ করার নির্দেশ দেয়া হয়েছে।-হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/মোস্তাফিজ
